ডিএমপির তিন যুগ্ম কমিশনারকে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বুধবার (১০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ বলা হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে যুগ্ম পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ম পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বর্তমানে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের চলতি দায়িত্বে থাকা যুগ্ম-পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) আ স ম শামসুর রহমান ভূঁঞাকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে