হাট নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ

গাইবান্ধার পলাশবাড়ীতে পান হাট দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতা কর্মীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিষ্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে  আশপাশের এলাকার ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী পৌর এলাকার ছোট শিমুলতলা পান হাট এলাকায় এ  সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে আলো ফুটতেই দুইপক্ষের লোকজন হাটের আশেপাশে জড়ো হতে থাকে। পরে একদল পান হাটে হামলা করে ভাঙচুর চালায়। এনিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে  ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে দফা দফায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। মুহূর্তেই পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষ নিরাপদে সরে যান। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এবিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, বিকেল ৫টার দিকে দুইপক্ষকে থানায় ডাকা হয়েছে। সকালে পানটি দখল নিয়ে দুইপক্ষের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সেখানে যেটি বিষ্ফোরণ হয়েছে, সেটি ককটেল কি না সেটি জানা নেই। কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।