নিশোকে নিয়ে চমক আসছে

২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ দিয়ে বড়পর্দায় রাজকীয় অভিষেকের পর ‘দাগি’ ও ‘দম’ সিনেমায় নিশোর অভিনয় ছিল দর্শকদের মুখে মুখে। তবে এবার ভক্তদের জন্য আরও বড় চমক নিয়ে আসছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল নিশ্চিত করেছেন, আফরান নিশোকে নিয়ে নতুন তিনটি সিনেমার কাজ চূড়ান্ত হয়েছে এবং চতুর্থ একটি প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে।

দর্শকদের দীর্ঘদিনের দাবি মেনে এবার তাকে আরও শক্তিশালী ও নায়কোচিত চরিত্রে বড় ক্যানভাসে উপস্থাপন করার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

সিনেমাগুলোর নাম ও পরিচালকের তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে গোপন রাখা হলেও চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, নির্মাতা ভিকি জাহেদের আলোচিত সিনেমা ‘পুলসিরাত’-এ নিশোর দেখা মিলতে পারে এবং সেখানে তার বিপরীতে থাকতে পারেন মেহজাবীন চৌধুরী।