মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান এবার তার হেয়ার স্টাইলে পরিবর্তন এনেছেন। নতুন হেয়ারস্টাইলের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিগুলো মুহূর্তের মধ্যে তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
অভিনেত্রী তার নতুন হেয়ারকাটের চারটি ছবির একটি কোলাজ প্রকাশ করেছেন, যেখানে তাকে সাদা অফ-শোল্ডার পোশাকে গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে। সোনালী রঙের আকর্ষণীয় দুল এবং মুখের চেনা হাসি তার এই নতুন রূপকে বিশেষ করে তুলেছে।
ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘সিগনেচার লুক বাই সামিয়া আমাকে একটি নতুন হেয়ারস্টাইল দিয়েছে’। তার এই নতুন লুকে ভক্তরা প্রশংসা করতে শুরু করেছেন এবং পোস্টটিতে লাইক ও কমেন্টের বন্যা বইছে।