হিলিতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় পৌরসভার গোহাড়া গ্রামের পদ্মপুকুর পাড়ে একটি নিম গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

হাকিমপুর উপজেলা প্রশাসন, হাকিমপুর পৌরসভা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সেখানে এই কার্যক্রমে অংশ হিসেবে বিভিন্ন ধরনের ফলজ বনজ ওষধি গাছের চারা রোপন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে সর্বমোট ২৮ হাজার পিস বিভিন্ন গাছের চারা রোপন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান,কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন,উপজেলা একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন,উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকেনই।