জামগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ীতে জামগাছ থেকে পড়ে সালাম মন্ডল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার কাজীবাধা গ্রামে এঘটনা ঘটে।

মৃত সালাম মন্ডল (৬৫) ওই গ্রামের মাইনুদ্দিনের ছেলে।

প্রতক্ষদর্শী জানায়, শনিবার সকাল ১১টার দিকে সালাম মন্ডল নিজ বাড়িতে জাম পাড়তে গাছে উঠছিল।  হঠাৎ করে অসাবধানবশত তিনি গাছ থেকে পড়ে যান। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রওশনারা আক্তার বলেন, গাছ থেকে পড়ে যাওয়া সালাম মন্ডল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।