এনজিএস সিমেন্টের রিটেইলার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম অঞ্চলের রিটেইলাররা অংশ নেন। শনিবার (১৩ জুন) নগরের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিএস সিমেন্টের পরিচালক অভিমুন্য সাহা, এনজিএস সিমেন্টের জেনারেল ম্যানেজার দীপক কুমার বণিক, সিনিয়র ডিজিএম ও হেড অব সেলস প্রসূন কুমার দাশ, ব্র্যান্ড এন্ড কমার্শিয়াল হেড অমিত দত্ত, সিনিয়র ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং শাহরিয়া চৌধুরী প্রমুখ।
এনজিএস সিমেন্টের পরিচালক অভিমুন্য সাহা বলেন, এনজিএস গ্রুপ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। এনজিএস সিমেন্ট গুনগতমান ঠিক রেখে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এনজিএস সিমেন্টে মানের সঙ্গে কখনো আপোষ করে না।
তিনি আরও বলেন, আমাদের প্রচেষ্টা হচ্ছে সৎভাবে ব্যবসা পরিচালনা করা। যতোভাবে সম্ভব আপনাদের সেরা সেবাটা দেওয়া। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই এনজিএস সিমেন্টের একেকজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অন্যদেরও আমাদের পণ্য বিক্রি করতে উৎসাহ দেবেন। যেকোনো ব্যবসায়িক কাজে আমাদের পাশে পাবেন।
সিনিয়র ডিজিএম ও হেড অব সেলস প্রসূন কুমার দাশ বলেন, অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ এনজিএস গ্রুপের প্রতিষ্ঠাতা বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রি সেক্টরের একজন পুরোদা ব্যক্তিত্ব ও ক্ষণজন্মা শ্রী ননী গোপাল সাহা মহোদয়কে। মহান সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি উনি যেখানেই আছেন উনি যাতে ভালো থাকেন। আমি আজকের অনুষ্ঠানে স্মরণ করছি, আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শ্রী অসিত কুমার শাহ স্যারকে।
প্রতিবছর আমরা চেষ্টা করি অন্তত একটা দিনের জন্য হলেও আপনাদের পাশে থেকে আপনাদের এবং আমাদের চিন্তাভাবনাগুলো আদান প্রদান করার। ব্যবসায়িক সমস্যাগুলো যাতে শেয়ার করতে পারি। কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব, কিভাবে আমরা ব্যবসা বাড়াবো। দীর্ঘমেয়াদি টিকে থাকতে হলে সে অনুযায়ী আমাদের পরিকল্পনা সাজাতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এনজিএস সিমেন্টের ইঞ্জিনিয়ার সত্যজিৎ বলেন, আমাদের মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রমের কারণে মানুষের ঘরে ঘরে আজ এনজিএস সিমেন্ট পৌঁছে গেছে। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। কাস্টমারকে সেরা কোয়ালিটি দিবো এবং নিজেদের ব্যবসাকে আরো বড় করি।
এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্লান্ট ম্যানেজার মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, এনজিএস সিমেন্টের গুণগত মান আরো উন্নয়নের লক্ষে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করে যাচ্ছি।
বন্দর পতেঙ্গা হালিশহর এলাকার এরিয়া ম্যানেজার ওয়াহিদুল বারী অনীক বলেন, আমার একটা পরামর্শ বা অনুরোধ থাকবে আপনাদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে। বাকিতে বিক্রি করা যাবে না এবং লাভবিহীন কোন ব্যবসা করা যাবে না।
অনুষ্ঠানে সেরা রিটেইলার মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং শাহরিয়া চৌধুরী।