বর্ণিল আয়োজনে মধুমতি বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠিত

রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘মধুমতি বার্ষিক গেট-টুগেদার’। দিনব্যাপী এই বর্ণিল মিলনমেলায় মধুমতি পরিবারের সদস্য, বিনিয়োগকারী এবং শুভানুধ্যায়ীসহ প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেন।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আয়োজনের অন্যতম মূল অংশ ছিল কর্পোরেট ও ভিশনারি সেশন। এই সেশনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের অর্জিত সাফল্য এবং ভবিষ্যতের স্বপ্ন ও সুদূরপ্রসারী পরিকল্পনার চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মতিবুর রহমান। তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য ও এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরে বিশেষ বক্তব্য রাখেন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমান।

সাফল্যের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিনিয়োগকারীদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনের শেষভাগে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রোমাঞ্চকর লাকি ড্র। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই বার্ষিক আয়োজনের।