টাঙ্গাইলের কালিহাতীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৬ কেজি গাঁজাসহ এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই নারীর শ্বশুর মো. জাহিদ মিয়া পালিয়ে যান।
রবিবার (১৪ জুন) উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কদিম খরশিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটকরা হলেন জাহিদ মিয়ার ছেলের বউ মারফুজা সুলতানা (২৪) ও ছেলে নয়ন আহমেদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ওই গ্রামের বাসিন্দা মো. জাহিদ মিয়া (৫৪) তার পুত্রবধূর সহযোগিতায় নিজ বসতবাড়িতে গাঁজা সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশেওর একটি টিম অভিযান পরিচালনা করে জাহিদ মিয়ার বাড়ি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় জাহিদ মিয়ার ছেলের বউ মারফুজা সুলতানা ও ছেলে নয়ন আহমেদকে আটক করে। তবে প্রধান অভিযুক্ত জাহিদ মিয়া পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনায় পলাতক জাহিদ মিয়া ও আটক মারফুজা সুলতানার বিরুদ্ধে এসআই মো. রাশিদুল ইসলাম বাদী হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।