ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (১৫ জুন) ‘বৃষ্টি’র রঙে হোক প্রকৃতির অঙসজ্জা’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ষাবরণ উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে শুরু হয়। এ নিয়ে কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে উৎসবের উদ্বোধন করেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। ‘বৃষ্টি’র রঙে হোক প্রকৃতির অঙসজ্জা’ প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, উপজেলা স্বজনের সহসভাপতি নাদিরা জামান পান্না, সহ-সম্পাদক লুৎফা রূপা, মাহমুদা আক্তার রিপা, সহ-সাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, ক্লাব ৯৭’র মহিলা সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া, সাংবাদিক শামীম আনোয়ার, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির প্রমুখ। সাংস্কৃতিক পর্বে অংশ নেয় তাইয়্যিবা জামান রায়না, তাসনিম রশিদ অর্পনা, আহনাফ রশিদ তনয়, তাসফিয়া জাহান রায়মা, রিফাহ তাসনিয়া তরী।