স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

দেশের ব্যাংকিং খাতের অভিজ্ঞ ও দূরদর্শী ব্যক্তিত্ব রিয়াদ মাহমুদ চৌধুরী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসিতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন।

চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে এবি ব্যাংক এবং ২০০৪ সালে ইস্টার্ন ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন চৌধুরী করপোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা, নন-পারফর্মিং লোন ব্যবস্থাপনা, বিশেষায়িত ইসলামী ব্যাংকিং কাঠামো গঠন এবং ডিজিটাল ট্রেড সলিউশন প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কৌশলগত দৃষ্টিভঙ্গি, নেতৃত্বগুণ, ব্যাংক ব্যবস্থাপনায় গভীর জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তাধারার জন্য তিনি তার কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বি কম ও এমকম এবং পরবর্তী সমেয় একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন।