রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। এর ফলে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ও যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করে।
সড়ক অবরোধের ফলে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান।
১) গত মে মাসের বেতন।
২) ২০২৫ সালের ছুটির টাকা।
৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।
৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগেও তারা বেশ কয়েকবার সড়ক অবরোধ করে।