ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে ভূমিকম্প হয়, যার কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।

ভূমিকম্প ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে আঘাত হানে, যা ভূমির কম্পনের তীব্রতা বাড়িয়ে দিতে পারে বলে জানানো হয়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া সংস্থাগুলো কোনো সুনামি সতর্কতাও জারি করেনি।