শেরপুর

নাশকতা মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি নাশকতা মামলায় শেরপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সৌরভ আহম্মেদ সুমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

গ্রেপ্তার সৌরভ আহম্মেদ সুমন (৩৫) উপজেলার কুসুম্বী ইউনিয়নের দ্বারকিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। 

এ ছাড়া গ্রেপ্তার অন্য দুজন হলেন— উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন (৩৭) এবং গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামের মৃত মগরব আলীর ছেলে শাহিন আলম (৩২)।

এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা নাশকতা মামলার পলাতক আসামি। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।