বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাখাওয়াত হোসেন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন ড. মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের এক আদেশে তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়।

ড. সাখাওয়াত হোসেন ১৯৯৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গবেষণা বিভাগ, পরিসংখ্যান বিভাগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) ইউনিট এবং আর্থিক অন্তর্ভুক্তি ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ‘বাংলাদেশে আমদানি-রপ্তানি চাহিদা ফাংশন এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যের স্থিতিশীলতা’ শীর্ষক গবেষণার ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। অর্থনীতি ও কেন্দ্রীয় ব্যাংকিং বিষয়ে তার একাধিক গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

পেশাগত দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সিঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা ড. সাখাওয়াত হোসেন একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত আলহাজ তাজউদ্দিন ও মাতা মরহুমা হুরিয়া বেগম। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তাদের দুই ছেলে ও এক কন্যা রয়েছে।