ফ্র্যাঞ্চাইজির অত্যন্ত জনপ্রিয় ও প্রতীক্ষিত অ্যানিমেটেড চলচ্চিত্র মিনিয়নস সিরিজে প্রধান ও সর্বশেষ সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’ ১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
ব্রায়ান লিঞ্চ ও পিয়েরে কফিন পরিচালিত চলচ্চিত্রটি ২১ জুন অ্যান্সি আন্তর্জাতিক অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়ার পর ১ল জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে।
‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’ গল্পের সারসংক্ষেপ
১৯২০ এর দশকের হলিউডে জেমস ও হেনরি নামের দুই উচ্চাকাঙ্ক্ষী মিনিয়নসরা কাজ থেকে বরখাস্ত হওয়ার পর নিজেদের মনস্টার (দানব) সিনেমা বানানোর চেষ্টা করে। পরবর্তীতে একটি চুরি করা মন্ত্রের বইয়ের সাহায্যে তারা দুর্ঘটনাবশত আসল দানবদের ডেকে ফেলে এবং পরবর্তীতে বিশৃঙ্খলা থামাতে বাকি মিনিয়নদের সাথে দল গঠন করে।
এবারের সিরিজের কণ্ঠ দিয়েছেন ক্রিস্টফ ওয়াল্টজ, জেফ ব্রিজেসসহ আরও অনেকে।
মিনিয়নদের নিয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলো হলো
মিনিয়নস (২০১৫)
এটি এই ফ্র্যাঞ্চাইজির প্রথম স্পিন-অফ সিনেমা। এতে দেখা যায় কেভিন, স্টুয়ার্ট ও বব ভিলেন-কন সম্মেলনে গিয়ে বিশ্বের প্রথম নারী সুপার-ভিলেন স্কারলেট ওভারকিলের দলে যোগ দেয়।
মিনিয়নস: দ্য রাইজ অফ গ্রু (২০২২)
এখানে মিনিয়নরা তাদের প্রিয় মনিব ‘গ্রু’-এর ছোটবেলার সঙ্গী হয়।
মিনিয়নস অ্যান্ড মনস্টারস: এটি এই সিরিজের অন্যতম নতুন চলচ্চিত্র।