ঢাকার বাতাসের মান আজ ‘মাঝারি’

এ মাসের শুরু থেকে এপর্যন্ত ঢাকার বাতাসের মানে উন্নতি দেখা যাচ্ছে। এরই ধারাহিকতায় ঢাকার বাতাস আজও ‘মাঝারি’, অর্থাৎ ভালোর দিকে। তবে গত মাসে শহরটির বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টা ০৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৯৪ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ১৫তম স্থানে উঠে এসেছিল ঢাকা। অর্থাৎ শহরটি ‘ভালো’ বাতাস নিয়ে তালিকার নিচের দিকে চলে গেছে। 

এদিকে, এই দিন তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি শহর, একিউআই স্কোর ১৫৯। এরপর ১৫১ ও ১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা শহর ও ভারতের কলকাতা।

স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

কণা দূষণের এই সূচক ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।