এবার ওটিটিতে সানিয়া মির্জা, জোর চর্চা

ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করে আত্মপ্রকাশ করেন অভিনয়ে । ৬ বছর আগে২০২০ সালে 'এমটিভি নিষেধ এলন টুগেদার' নামক একটি ফিকশন সিরিজে নিজের চরিত্রে প্রথম ডিজিটাল অভিনযয়ে দেখা যায় তাকে। এছাড়াও, তিনি সনি পিকস নেটওয়ার্কের একটি অনুষ্ঠানে অতিথি অভিনেত্রী হিসেবে বিমান ক্যাপ্টেনের ভূমিকায় অভিনয় করেন। 

এবার শোনা যাচ্ছে, শিগগিরই ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। বিভিন্ন সূত্রের দাবি, নতুন রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাদা’-তে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে সানিয়াকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউডের খ্যাতনামা পরিচালক ও নৃত্যশিল্পী ফরাহ খান এবং অভিনেতা রিতেশ দেশমুখ। 

 সানিয়া ও ফারাহর বন্ধুত্ব দীর্ঘদিনের। ব্যক্তিগত জীবনেও তারা অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই কারণেই ফারাহর নতুন শোয়ে সানিয়ার অংশগ্রহণ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। তবে এখনো পর্যন্ত নির্মাতাদের বা সানিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মে আরও একটি বড় রিয়্যালিটি শো ‘অ্যালিয়েন্স’ নিয়ে শুরু হয়েছে চর্চা। এই শোয়ের মাধ্যমে প্রথমবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা কুণাল খেমুকে।  একাংশের মতে, ওটিটি প্ল্যাটফর্মে রিয়্যালিটি শোয়ের বাজারে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণ দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। সেই কারণেই সানিয়ার সম্ভাব্য ওটিটি অভিষেক নিয়ে এখন থেকেই বেশ উন্মাদনা তৈরি হয়েছে।