সেতুমন্ত্রী বললেন

পদ্মা সেতুর পিলারের পাশে মাটিকাটা ঝুঁকিপূর্ণ নয়

পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি কাটা ঝুঁকিপূর্ণ নয় এবং বিষয়টি নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগকে ‘ভুল ধারণা’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রবিউল আলম বলেন, ‘সেতুর পিলারের পাশে যে মাটি সরানো হচ্ছে, সেটি মূল কাঠামোর অংশ নয়, বরং নির্মাণকাজের সময় সাময়িকভাবে ভরাট করা আর্টিফিশিয়াল মাটি, যা চুক্তি অনুযায়ী ঠিকাদারের আগেই অপসারণ করার কথা ছিল।’