মাগুরা সদর উপজেলা বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামে ২৫ হাজার টাকার বিনিময়ে এক কন্যা শিশুকে বিক্রি করে দিয়েছে তার বাবা। প্রায় দুই মাস পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। শিশুটির বাবা সাগর হোসেন অবৈধ্যভাবে মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর গ্রামে শাহাবুরের কাছে শিশুটিকে বিক্রি করে দেয়।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৭ মে ২৫ হাজার টাকার বিনিময়ে স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে বিক্রি করা হয়।
পুলিশ সুপার আরো বলেন, ১ মাস ২৫ দিন শিশুটির মা তানজিলা খাতুন সন্তানের খোঁজ করতে থাকলে অভিযুক্ত বাবা সাগার হোসেন তাকে নানা ভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করেন। তিনি বলেন, শিশুটিকে জীনে নিয়ে গেছে এবং জীনের মাধ্যমে ফেরত আনার আশ্বাস দিয়ে প্রায় দুই মাস অতিবাহিত করেন।
পরে তথ্য প্রযুক্তির সহযোগিতা ও স্থানীয়দের মাধ্যমে বিক্রি হওয়া শিশুটিকে ১৮ জুন দুপুরে মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধার হওয়া শিশুটি তার মায়ের কাছে হন্তান্তার করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গহণের প্রক্রিয়া চলছে।