গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা পৌর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩০ সদস্য বিশিষ্ঠ এ কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার (১৯ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ রঞ্জু। তিনি জানান, গত বুধবার (১৭ জুন) জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা কমিটির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেয়।

এতে জাহাঙ্গীর কবির তনুকে আহ্বায়ক, হারুন অর রশিদ রঞ্জুকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক,রাকিব হাসান রানাকে যুগ্ন আহ্বায়ক (এ পদে একাধিক রয়েছে), শফিক উল হক রনিকে সদস্য সচিব, আল আমিন বিশ্বাসকে সিনিয়র যুগ্ন সদস্য সচিব, রাকিব খন্দকারকে যুগ্ন সদস্য সচিব (এ পদে একাধিক রয়েছে), নাঈম আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক (এ পদে একাধিক রয়েছে), মাহাবুবা আক্তর মিমুকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং ফিহাদুর রহমান দিবসকে সদস্য করে (এ পদে একাধিক রয়েছে) মোট ৩০ সদস্য বিশিষ্ঠ গাইবান্ধা পৌর আহ্বায়ক কমিটির অনুমোদন হয়।

আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু বলেন, কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবে। জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবে তারা।