ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় আহমেদ (২৯) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মো. দুলাল মিয়ার ছেলে ও বিজয়নগর উপজেলা ছাত্রলীগ সভাপতি।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে বিজয়নগর থানার উপপরিদর্শক (এস আই) মাহবুবুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে হৃদয় আহমেদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।