সিসিসিআই সভাপতি বললেন

দেশ অর্থনৈতিক রূপান্তরের নতুন পর্যায়ে 

ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা ডটকম-এর অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের অধিক পণ্য যুক্ত করার আহ্বান জানিয়ে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তরের এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। গতকাল শনিবার নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আলীবাবা ডটকম-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

চায়না ইপিজেড এবং সরকার নির্ধারিত ফ্রি-ট্রেড জোনে রপ্তানিনির্ভর পণ্য উৎপাদন এবং ইনটেক সার্ভিস স্টেশন করার জন্য প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়ে চেম্বার সভাপতি বলেন, চায়না বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভৌগোলিক নৈকট্যের কারণে উভয় দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ গড়ে উঠেছে। তাই এক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ী টু ব্যবসায়ী যোগাযোগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি আলীবাবা ডটকমের বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ই-কমার্স, এআই ট্রেনিংসহ সব ধনের উদ্যোগে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।