স্কয়ার গ্রুপের ফ্রি হেলথ ক্যাম্প

বিশিষ্ট ব্যবসায়ী স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে দেশব্যাপী মোবাইল হেলথকেয়ার-এর উদ্যোগে গতকাল রাজধানীর খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের পক্ষ থেকে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। খিলগাঁওয়ের বালুরপাড়ে আব্দুল আজিজ ভূঁইয়া ও বেগম শায়েস্তা নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হয়।

হেলথ ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বিষয়টিকে সাধুবাদ জানিয়ে আয়োজক স্কয়ার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্যাম্পে আসা স্থানীয় চিকিৎসাবঞ্চিত ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এ ছাড়া সেবাগ্রহীতাদের বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার সুবিধা দেওয়া হয়।

প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর মানবসেবার আদর্শে দেশের প্রান্তিক মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে এ মোবাইল হেলথকেয়ারের আয়োজন। ইতিমধ্যে  ১৪টি জেলার ৬০ হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে স্বাস্থ্য ও ওষুধ সেবা গ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি