সেতুমন্ত্রী জানালেন

দেশে মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা বাস্তবায়ন হবে

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দ্রুত সময়ের মধ্যে মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপথ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। গতকাল শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

শেখ রবিউল আলম বলেন, জনস্বার্থে গণপরিবহনে একটা শৃঙ্খলা দরকার। পরিবহন সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সঙ্গে নিয়েই সেটা করতে হবে। বিচ্ছিন্নভাবে বা একে অপরের প্রতিপক্ষ-প্রতিযোগী হয়ে নয়, সবার সহযোগিতা নিয়েই করতে হবে। তিনি বলেন, ইতিমধ্যেই নীতিগত বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। বাস্তবায়নের প্রক্রিয়াটাও চিহ্নিত হয়েছে। মাল্টিমোডাম যোগাযোগব্যবস্থা বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন এবং দৃশ্যমান হবে।

এ সময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব ম-ল ও রেলসচিব ফাহিমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।