নতুনভাবে ফিরছে কেপপ বয় ব্যান্ড ‘এনহাইপেন’

কেপপ বয় ব্যান্ড ‘এনহাইপেন’ আগামী আগস্টে তাদের নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। হিসুংয়ের গ্রুপ ছাড়ার পর এটিই হবে ৬ সদস্যের দল নিয়ে তাদের প্রথম প্রত্যাবর্তন বা কামব্যাক।

গত মার্চে গ্রুপটি ছেড়েছে হিসুং। এর মাঝে আর কোনো গান প্রকাশ করেনি এনহাইপেন।

এই বছরের শুরুতে ‘দ্য সিন: ভ্যানিশ’ অ্যালবামটি এনহাইপেনকে বড় সাফল্য এনে দেয়। অ্যালবামটি কিনতে শ্রোতারা হুমড়ি খেয়ে পড়েন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ অ্যালবামের তালিকায় টানা ১০ সপ্তাহ ধরে জায়গা ধরে রেখেছিল ।

অভিষেকের পর থেকেই ভ্যাম্পায়ার-ভিত্তিক গল্প ও কনসেপ্টের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছে এনহাইপেন। নতুন সদস্যসংখ্যা নিয়ে দলটির সংগীত ও গল্পের ধারায় কী পরিবর্তন আসে, তা দেখার অপেক্ষায় ভক্তরা।