সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (২১ জুন) বিকেলে সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমরান হোসেন বলেন, দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় খেতে কাজ করছিলেন তারা। এ সময় বজ্রপাতে খেতেই দুইজনের মৃত্যু হয়। পরে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।