বিশিষ্ট নারী উদ্যোক্তা, ব্যবসায়ী নেত্রী ও নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সেলিমা আহমাদ দীর্ঘদিন ধরে ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হিরো মোটোকর্প নিলয় বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় কুমার মণ্ডল।
তিনি জানালেন, আগামী মঙ্গলবার সেলিমা আহমাদের মরদেহ দেশে আনা হবে।
সেলিমা আহমাদ বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতির দায়িত্বও পালন করেন। পাশাপাশি তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন।
তিনি ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের সহধর্মিণী।