সড়কে যুবক নিহত

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাত ২টার দিকে ডেমরা-রামপুরা রোডের মেন্দিপুর এলাকায় আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল রবিবার ডেমরা থানার এসআই মইনুদ্দিন জানান, রাতে ডিউটির সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত ঢামেক হাসপাতালের নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।