জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত তা পালন করা হবে। গতকাল রবিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ঘোষণা গত ২৫ মে থেকে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে ৩ দিনব্যাপী (২৩-২৫ মে) অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নজরুল বর্ষ পালনের জন্য নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য কমিটি গঠন, নজরুল বর্ষের লোগো তৈরি, পোস্টার তৈরি, নজরুল বর্ষের ক্যালেন্ডার প্রণয়ন, স্মারক ডাকটিকিট প্রকাশের মতো কর্মসূচি পালন করা হবে।