পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক অফিস আদেশে ২১ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত আদেশে বলা হয়, এতদিন অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করা কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উক্ত আদেশে অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব অর্পণ করা হয়। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত দায়িত্বসমূহ পালন করবেন এবং এ দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক সুবিধা প্রাপ্য হবেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের মহোদয়ের অনুমোদনক্রমে জারি করা এআদেশ যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।