মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) চীনের উদ্দেশ্যে মালয়েশিয়া ত্যাগ করেন তিনি।
এর আগে গত রবিবার (২১ জুন) রাতে সাধারণ যাত্রীদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দরে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গী দলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার ১০ জনসহ মোট ২৩ জন অফিশিয়াল ডেলিগেশন ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন গণমাধ্যমকে জানান, মালয়েশিয়ার এই সফল বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মালয়েশিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রতিনিধি দল সরাসরি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।