মসজিদ-মাদ্রাসায় রাজনীতি বন্ধের দাবি তুলেছেন সরকার দলের এমপি কুষ্টিয়া-১ আসনের রেজা আহম্মেদ। এজন্য তিনি আইন প্রণয়নেরও দাবি তোলেন। সোমবার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।
রেজা আহমেদ বলেন, আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদের নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাশ করার জন্য যাতে কোনো মসজিদ-মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না।
তিনি বলেন, প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনো হলরুমে বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা আমরা কর্মী সভা করি জনসভা করি মিটিং করি তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না আমার সাথে সবাই একমত কিনা জানি না।