কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার(২২জুন) বিকেলে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ও সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু।
যুবদল নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সাবেক সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী, সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মারুফ, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুর রউফ, বিএনপি নেতা যথাক্রমে নওশা মিয়া, সিআইপি ওবাইদুল হক চৌধুরী রোকন, আবদুল কাদের, সেলিম উদ্দিন, আইনুল হুদা চৌধুরী, আবদুর ছবুর, আবদুর রহমান শামা, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ, সহ-সাধারণ সম্পাদক নুরুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর, সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, চন্দনাইশ উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম টুটুল, সদস্য সচিব নাছের উদ্দিন, চন্দনাইশ পৌরসভা যুবদলের সভাপতি আযম খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেখার সুমন, এম এ হাশেম, সিকন্দার বাদশা, ইস্কান্দার মির্জা সহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এসব অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি দেশের গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।