চ্যাট না খুলেই জানা যাবে কে অনলাইনে

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে আসছে গবঃধ। সেই ধারাবাহিকতায় এবার ডযধঃংঅঢ়ঢ়-এ যুক্ত হতে যাচ্ছে দুটি নতুন সুবিধা ‘গ্রিন ডট অনলাইন স্ট্যাটাস ইন্ডিকেটর’ এবং ‘অ্যাডভান্সড ব্যাকআপ ম্যানেজমেন্ট টুল’। এই ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে অনলাইন থাকা কনট্যাক্ট শনাক্ত করতে পারবেন এবং ব্যাকআপ ফাইল ব্যবস্থাপনাও হবে অনেক বেশি নিয়ন্ত্রিত।

গ্রিন ডটেই মিলবে অনলাইন থাকার ইঙ্গিত

নতুন ‘গ্রিন ডট অনলাইন স্ট্যাটাস ইন্ডিকেটর’ ফিচারের মাধ্যমে কোনো ব্যবহারকারী অনলাইনে আছেন কি না, তা জানতে আর আলাদা করে চ্যাট উইন্ডো খুলতে হবে না। কোনো কনট্যাক্ট সক্রিয় থাকলে তার প্রোফাইল ছবির পাশে একটি ছোট সবুজ বিন্দু দেখা যাবে। ফলে এক নজরেই বোঝা যাবে কারা বর্তমানে অনলাইনে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ঋধপবনড়ড়শ ও ওহংঃধমৎধস-এ এ ধরনের সুবিধা আগে থেকেই রয়েছে। এবার সেই সুবিধাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে মেটা।

ব্যাকআপ ব্যবস্থাপনা সহজ হবে

হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে ‘অ্যাডভান্সড ব্যাকআপ ম্যানেজমেন্ট টুল’ নামের নতুন একটি অপশনও। এর মাধ্যমে ব্যবহারকারীরা সংরক্ষিত ব্যাকআপ ফাইলগুলো সহজে দেখতে ও পরিচালনা করতে পারবেন। প্রয়োজন না হলে পুরনো ব্যাকআপ মুছে ফেলা, নির্দিষ্ট ব্যাকআপের কপি তৈরি করা কিংবা ব্যাকআপ সংরক্ষণ ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে করা যাবে। এতে স্মার্টফোনের অভ্যন্তরীণ স্টোরেজের পাশাপাশি ক্লাউড স্টোরেজেও অতিরিক্ত জায়গা খালি রাখা সহজ হবে।

কবে মিলবে নতুন সুবিধা

ফিচার দুটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়নি। তবে প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, খুব শিগগিরই ধাপে ধাপে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য এগুলো চালু করা হতে পারে। নতুন এই সুবিধাগুলো চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।