জীবন বীমা কর্পোরেশন এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে চুক্তি

গুলশান সিক্স সিজন হোটেলে জীবন বীমা কর্পোরেশন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পি এল সির মধ্যে রবিবার (২১ জুন) ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস চুক্তি সম্পাদিত হয়। 

এ সময় কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। 

চুক্তির আওতায় ব্যাংকে বিভিন্ন চ্যানেলের এমটিভি বি ই এফ টি এন আর টি জি এস এম টি ভি ই ব্যাঙ্ক সেবা মাধ্যমে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে। এই সেবার মাধ্যমে যে কোন স্থান ও সময় থেকে ইন্সুরেন্স প্রিমিয়াম কালেকশন করা সম্ভব হবে। এখন থেকে জীবন বীমা কর্পোরেশনের সম্মানিত বীমা গ্রাহকগণ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পি এল সির সকল শাখায় এবং এমটিভি ই ব্যাংক অ্যাপ ব্যবহার করে নগদ বিকাশ উপায় রকেট ওকে ওয়ালের মাধ্যমে বীমার প্রিমিয়াম রিয়েল টাইমে জমা করতে পারবেন। 

অনুষ্ঠানে জীবন বীমা কর্পোরেশনের জিএম ডি জিএম সিনিয়র কর্মকর্তা সহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পি এল সির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন