বাংলাদেশের চিকিৎসকদের অন্যতম সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন দায়িত্ব বন্টন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাক, কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মারুফ শাহরিয়ার এবং সেক্রেটারি হয়েছেন ডা. নুর উদ্দিন তালুকদার।
আজ মঙ্গলবার এনডিএফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ জুন এক জরুরি বৈঠকে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ডা. মারুফ শাহরিয়ার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য সভাপতি নির্বাচিত হন। এছাড়া সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নিম্নোক্ত দায়িত্বসমূহ মনোনয়ন করা হয়েছে। সহ-সভাপতি ডা. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি, ডা. মাহমুদুর রহমান নয়ন, ডা. ফতেহ আকরাম দোলন, ডা. কামার উদ্দীন মুযাক্কির।
নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে উপস্থিত নেতারা বলেন নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে এবং চিকিৎসক সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে বিশ্বাস করেন।
এদিকে চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সদ্য বিদায়ী সভাপতি ডাক্তার এমজি ফারুক হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সভাপতি হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন।