দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে দাউদকান্দিতে দিনব্যাপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার(২৩জুন) সকাল থেকে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনায় দাউদকান্দির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড  থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ রিফাত পার্কে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

পরে মহাসড়কের শহিদনগর, গৌরীপুর, রায়পুর ও ইলিয়টগঞ্জ স্টেশন গুলোতেও বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।  এসব সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপি আহ্বায়ক এমএ লতিফ ভুইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম,  যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পিটার চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সভাপতি আসিফ কবির, দাউদকান্দি উপজেলা ছাত্রদল নেতা আব্দুল বাসেদসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এসব অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।