ফ্যাশন-প্রিয় নারীদের জুতা স্টিলেটো। লম্বা, সরু ও সুচালো হিলে তৈরি এই জুতা। ইতালীয় শব্দ স্টিলেটো অর্থ ছোট ছুরি। যার আকৃতি থেকে হিলের নামকরণ হয়েছে।
স্টিলেটোর শুরুর ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। তবে আধুনিক স্টিলেটোর জন্ম ১৯৫০-এর দশকে। ফরাসি জুতার ডিজাইনার জড়মবৎ ঠরারবৎ ধাতব কোরযুক্ত সরু হিলের নকশাকে জনপ্রিয় করে তোলেন। তার ডিজাইন করা জুতা পরেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এরপর দ্রুতই স্টিলেটো নারীদের কাছে জনপ্রিয়তা পায়।
সময়ের সঙ্গে স্টিলেটোর নকশায় এসেছে নানা পরিবর্তন। প্রথম দিকে এগুলো ছিল সাধারণ পাম্প-স্টাইলের জুতা। পরে এতে যুক্ত হয় পিপ-টো, অ্যাঙ্কল-স্ট্র্যাপ, স্লিংব্যাক, কাট-আউট ইত্যাদি। এখন স্টিলেটো শুধু চামড়ার নয়, সাটিন, ভেলভেট, পিভিসি ও বিভিন্ন সিনথেটিক উপাদানেও তৈরি হচ্ছে। স্টিলেটোর কয়েকটি জনপ্রিয় ধরন হলো ক্লাসিক পাম্প স্টিলেটো, পিপ-টো স্টিলেটো, স্লিংব্যাক স্টিলেটো, অ্যাঙ্কল-স্ট্র্যাপ স্টিলেটো, প্ল্যাটফর্ম স্টিলেটো এবং কিটেন স্টিলেটো। হিলের উচ্চতা সাধারণত ২ থেকে ৬ ইঞ্চি বা তারও বেশি হতে পারে।
করপোরেট পেশাজীবী, মডেল, অভিনেত্রী কিংবা ফ্যাশন সচেতন নারীরা সাধারণত স্টিলেটো পরেন। বিয়ের অনুষ্ঠান, পার্টি, অফিসের আনুষ্ঠানিক সভা কিংবা বিশেষ সামাজিক আয়োজনে এ ধরনের জুতার ব্যবহার বেশি দেখা যায়। তবে দীর্ঘ সময় হাঁটা বা দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে সবসময় আরামদায়ক নয়। তাই স্বাচ্ছন্দ্য ও শারীরিক সক্ষমতা ভেবে স্টিলেটো বেছে নেওয়া উচিত।