আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাছপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (২৪ জুন) খাগড়াছড়ির কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

এতে বলা হয়, বুধবার গাছপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আলুটিলা ফিডার এলাকায় সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

আওতাভুক্ত এলাকাগুলো হলো- খবংপুড়িয়া, উপালী পাড়া, কলেজ পাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া, আলুটিলা।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।