বড়াইগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় মামলা

নাটোরের বড়াইগ্রামে নয় বছর বয়সে শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার (২৪ জুন) শিশুটির বড় ভাই বাদী হয়ে  অভিযুক্ত আহাদ আলীকে আসামি বড়াইগ্রাম থানায় মামলা করে। 

অভিযুক্ত আহাদ আলী (৬৫) উপজেলার দিঘলকান্দি গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২৩ এপ্রিল ওই শিশুটি তার সমবয়সী খেলার সাথীকে ডাকতে আহাদ আলীর বাড়িতে যায়। এ সময় আহাদ আলী তাকে কৌশলে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে জানালে আহাদ আলী তাদের দুজনকে বিষয়টি গোপন রাখতে বলে। অন্যথায় তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে আহাদ আলীর ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম শিশুটিকে চিকিৎসা করিয়ে তিনিও বিষয়টি গোপন রাখতে চাপ দেন। কিন্তু সম্প্রতি ওই শিশু বিষয়টি প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে তার বড় ভাই কর্মস্থল থেকে বাড়িতে এসে থানায় মামলা করেন।

এবিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।