শিশু ধষণচেষ্টার অভিযোগে আটক ১, রেস্তোরায় আগুন

গাইবান্ধায় একটি রেস্তোরায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আমির উদ্দিন  নামে রেস্তোরার কর্মচারিকে আটক করেছে পুলিশ। এসময় জাফলং চাইনিজ ফাস্টফুড অ্যান্ড রেস্তোরাটি  ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (২৪জুন) দুপুরে সদর উপজেলার ভেড়ামারা রেলসেতু এলাকায় ‘জাফলং চাইনিজ ফাস্টফুড অ্যান্ড রেস্তোরা’য় এ ঘটনা ঘটে।

আটক আমির উদ্দিন (৫০) একই উপজেলার দারিয়াপুর এলাকারা বাসিন্দা ও ওই রেস্তোরার কর্মচারি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার সকাল ১১টার দিকে রেস্তোরার কর্মচারি আমির উদ্দিন ভুক্তভোগী ওই শিশুকে রেস্তোরার ভেতরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। ধীরে ধীরে লোকজন জড়ো হতে থাকে। দুপুর ২টার দিকে উত্তেজিত জনতা রেস্তোরায়টি চারপাশে ঘিরে অভিযুক্ত আমির উদ্দিনকে আটকে রাখে। পরে উত্তেজিত জনতা রেস্তোরাটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ মাইকিং করে এলাকাবাসীকে শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে আমির উদ্দিন নামে একজনকে জনরোষ থেকে উদ্ধার করে আটক করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। এখনও শিশুটির পরিবার থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।