ট্রেনের ইঞ্জিন বিকল

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর এলাকায় লাইনচ্যুত হয়েছে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস। একই এলাকায় ইঞ্জিন বিকল হয়েছে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের। এতে সারাদেশের সঙ্গে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের রেল যোগাযোগ।

বুধবার (২৪ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানপুর স্টেশনের আউটারে ইঞ্জিন বিকল হয় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের। রাত ৮টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস অন্য লাইন দিয়ে যাওয়ার সময় হাসানপুর ও গুণবতী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এসে লাইনচ্যুত হয়। 

এতে দুটি লাইনেই বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। তবে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। সেটি আসলেই আবার চালু হবে রেল যোগাযোগ।

এদিকে রেল যোগাযোগ বন্ধ হওয়ায় লাকসাম ও কুমিল্লা স্টেশনে আটকে পড়েছে একাধিক ট্রেন। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।