ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিত্যানন্দপুর ইউনিয়নের বন্ধুদের সঙ্গে গঙ্গা পূজা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে জয়ন্ত সরকার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪জুন) ওই উপজেলার রঘুনন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবক পৌরসভার ঝাউদিয়া গ্রামের বিনানন্দ সরকারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে উপজেলার বকশিপুর গ্রামে গঙ্গা পূজা দেখতে যাচ্ছিলেন জয়ন্ত। তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে রঘুনন্দনপুর গ্রামের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কড়াই গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.রাশেদ আল মামুন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে পৌছানোর আগেই সে মারা যায় ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, এ তথ্য নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পারিবারের কাছে হস্তান্তার করা হচ্ছে।