দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে আজ সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়। বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারাটের দাম ২,১৩,০৪৩ টাকা, ১৮ ক্যারাট ১,৮২,৯৫১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে ১,৪৯,৪৭৪ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি।
স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারাটের প্রতি ভরি রূপার দাম পড়বে ৪,৪৯১ টাকা। একইভাবে ২১ ক্যারাটের প্রতি ভরির দাম ৪,২৫৭ টাকা, ১৮ ক্যারাটের দাম ৩,৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২,৭৪১ টাকা নির্ধারণ করেছে বাজুস।