জাংকুকের বাড়িতে ১৩৩ বার কলিংবেল দেয়ায় নারী ভক্তের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সিউলের একটি আদালত বিটিএস তারকা জিওন জংকুকের বাড়িতে দফায় দফায় অনুপ্রবেশ এবং একদিনে ১৩৩ বার কলিং বেল বাজানোর অপরাধে ব্রাজিলের এক নারী ভক্তকে কারাদণ্ড দিয়েছেন দেশেটির আদালত।

আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন, যা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। সাজা ভোগের পাশাপাশি তাকে দক্ষিণ কোরিয়া থেকে বহিষ্কারও করা হতে পারে জানা গেছে। খবর বিবিসি

ওই নারী ভক্ত গত ডিসেম্বরের শুরুতে সিউলে জংকুকের ব্যক্তিগত বাসভবনে যান এবং বাড়ির চারপাশে ঘুরঘুর করতে থাকেন। দুই মাসেরও কম সময়ের মধ্যে তিনি অন্তত ২২ বার জংকুকের বাড়ির আশেপাশে গিয়েছিলেন। একবার তিনি টানা ১৩৩ বার কলিং বেল বাজান এবং অন্য আরেক দিন ডেলিভারি কর্মীর পিছু নিয়ে সাইড গেট দিয়ে অনধিকার প্রবেশের চেষ্টাও করেন।

সিয়োল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট তার এই আচরণকে ‘চরম মাত্রার আতিশয্য’বলে উল্লেখ করেন। তার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার অ্যান্টি-স্টকিং আইন এবং অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়।