নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৭ বোতল মাদকসহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিব চৌধুরী (২৫) ও তার এক সহযোগী রাজুকে (২৬) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার গন্ধর্বপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গর্বন্ধপুর হাজী মার্কেট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পরে মাদক বিক্রির সময় ছাত্রলীগ নেতা সাকিব চৌধুরীর কাছে ২০ বোতল মাদক (স্কাফ) ও তার সহযোগী রাজুর কাছে ৭ বোতল মাদক (স্কাফ) পায়।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সাকিব চৌধুরীর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি সহ আরও ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ- পরিদর্শক মো. আরিফ খানঁ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস, মাদকসহ যে কোন অন্যায়ের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে।