কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ৯ সাংবাদিক। প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন বিভাগে এসব সাংবাদিকদের পুরষ্কার প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ফার্মগেটের বিএআরসি মিলনায়তনে বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। কৃষিবিষয়ক সেরা প্রতিবেদনের জন্য তাদের পুরষ্কৃত করা হয়েছে।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার শাহাদাত হোসেন বিপ্লব, দৈনিক সমকালের জাহিদুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, যুগান্তরের ইয়াসিন রহমান, জাগো নিউজের নাজমুল হোসাইন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহিদ আহমেদ সোহাগ, আজকের পত্রিকার সাইফুল মাসুম, এটিএন নিউজের ফেরদৌস রহমান এবং এখন টেলিভিশনের সাজিদ আরাফাত।
বিএআরএফ সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে কনকর্ড হেলথ গ্রুপ, এনইবিএল অ্যাগ্রো লিমিটেড, নাবিল গ্রুপ এবং সুপ্রিম সিড।