ইরানে পরমাণু পরিদর্শকদের প্রবেশাধিকার নিশ্চিত করেছে অন্তর্বর্তী চুক্তি: আইএইএ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর পরিদর্শকরা ইরানে প্রবেশের সুযোগ পাবেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি। শুক্রবার (২৬ জুন) জাপানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছিলেন, ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় পরিদর্শকদের প্রবেশের কোনো পরিকল্পনা নেই।

তবে গ্রোসি বলেন, চুক্তি বাস্তবায়নের জন্য আইএইএর পরিদর্শন অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই পরিদর্শক দল ইরান সফর করতে পারবে।

তিনি জানান, আইএইএর কর্মকর্তারা ইতোমধ্যে ইরানি কর্মকর্তাদের সঙ্গে কারিগরি বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন। সম্ভাব্য সফরের প্রথম লক্ষ্য হবে আগে পরিদর্শন করা পরমাণু উপকরণে আইএইএর সিল অক্ষত আছে কি না এবং কোনো উপাদান নিখোঁজ হয়েছে কি না, তা যাচাই করা।

গ্রোসি বলেন, শুধু আশ্বাসে হবে না, কার্যকর ও কঠোর যাচাই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের কত পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত রয়েছে বা সেগুলো কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো আইএইএকে কোনো তথ্য দেয়নি তেহরান।

আইএইএর হিসাব অনুযায়ী, সংঘাত শুরুর আগে ইরানের কাছে প্রায় চারশ চল্লিশ দশমিক নয় কেজি ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, এগুলো আরও সমৃদ্ধ করা হলে প্রায় দশটি পরমাণু অস্ত্র তৈরির উপযোগী হতে পারে