প্রধানমন্ত্রী ফিরছেন রাতে, শোডাউন না করার নির্দেশ

মালয়েশিয়া ও চীন সফর শেষে শুক্রবার (২৬ জুন) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শোডাউন এবং বিমানবন্দর এলাকায় ভিড় না করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেল জানায়, চীনের বেইজিং থেকে রাত ৮টায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর ফ্লাইট। সেখানে তাঁকে স্বাগত জানাবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য ও দলের শীর্ষ নেতারা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রী কোনো ধরনের শোডাউন না করতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে কোনো শোডাউন হবে না। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র বিএনপির সিনিয়র নেতারা, সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।